
Bangla Song: Mon Boila Kichu Nai
Singer: Shofiqul
Lyrics: Snahashish Ghosh
Tune & Music: Imran Mahmudul
Album: Mon Boila Kichu Nai
Label: Central Music and Video [CMV]
Cast: Arnab Antu, Sujon Habib, Anni Maccanied
Lyrics :
চোখের জলে বুক ভাসাইলাম,
চোখের জলে বুক ভাসাইলাম
ফিরাও দেখিস না,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।
দিসলি তুই কথা ওরে
এই আমারি রবি,
দিসলি তুই কথা ওরে
এই আমারি রবি,
রাতারাতি ভুললি আমায়
ভুইলা গেলি সবই।
চোখের জলে বুক ভাসাইলাম,
চোখের জলে বুক ভাসাইলাম
ফিরাও দেখিস না,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।
আমি ছাড়া একলা চলন
পারতি না যে তুই,
মনে কি তোর পড়ে না রে
সেই কথা কিছুই।
তিলে তিলে স্বপন আমার,
তিলে তিলে স্বপন আমার,
পুইড়া করলি ছাই,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।
ভুইলা আমায় বাসবী ভালো
তুই আবার কারে,
একটা মানুষ কয়জনারে
মন দিতে পারে।
দেখাইলি তুই যে রূপ আমায়,
দেখাইলি তুই যে রূপ আমায়
মানতে পারি না..
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই …
LyricsHat.Com Bangla Song Lyrics Hindi Song Lyrics : LyricsHat.Com